রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫

Post Image

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫১ জন, লালবাগে ৩৮ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মিরপুরে ১৬৮ জন, গুলশানে ৩৪ জন এবং উত্তরা বিভাগে ৪৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, দুটি চাকু ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫

নেপালের ভয়াবহ বন্যায় এখনো নিখোঁজ ২৩৬২

দুঃখ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

সড়কের গর্তে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

সর্বাধিক পঠিত

আবারও ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট বন্ধ থাকে

সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাইকে অপমানের শামিল

চাঁদাবাজি ও ছিনতাই রোধের দাবিতে রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ

অবশেষে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস

রাজধানীতে আজ কোথায় কী

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে নির্মাণ হবে এক লাখ ফ্ল্যাট

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচ ‍

শাহ আলী মাজারের ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ