নেপালের ভয়াবহ বন্যায় এখনো নিখোঁজ ২৩৬২

Post Image

নেপালে ভোতেকোশি নদীর ভয়াবহ বন্যার কয়েক দিন পরও নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। শনিবার নেপাল পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ৩৬২ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সময়ে উদ্ধারকারী দল শত শত মরদেহ উদ্ধার করেছে এবং আহত ও বাস্তুচ্যুত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে জানান, নিখোঁজ ২ হাজার ৩৬২ জনের মধ্যে ১ হাজার ৮৬৩ জন নেপালের নাগরিক। তাদের মধ্যে ১ হাজার ৫৯১ জন পুরুষ এবং ২৬৪ জন নারী।

এ ছাড়া ৪৯৯ জন বিদেশি নাগরিকও এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ২২৩ জন পুরুষ এবং ৩০০ জন নারী রয়েছেন।

শনিবার বিকেল ৪টা পর্যন্ত উদ্ধারকারী দল ৬৬৯টি মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ১৪৮ জন নারী, ২৬৮ জন পুরুষ, ২২ জন কিশোরী এবং ২০ জন কিশোর রয়েছে। এ ছাড়া উদ্ধারকারীরা ২১১টি আংশিক মানবদেহের অংশও উদ্ধার করেছে।

কর্তৃপক্ষ এখন পর্যন্ত ২০টি মরদেহ শনাক্ত করতে পেরেছে। পরে মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যায় আহত ২ হাজার ৩০১ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে অনুসন্ধান ও উদ্ধারকারী দল। তাদের মধ্যে ১ হাজার ৫০৬ জন পুরুষ এবং ৭৯৫ জন নারী রয়েছেন।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

উত্তরায় আজও সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন

পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়ে যা জানালেন তার স্ত্রী

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ থাকবে

১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

সকালের মধ্যে ঢাকাসহ যে ১০ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

জুলাই যাদুঘরের ফটোগ্রাফারের ল্যাপটপ,ক্যামেরা ছিনতাই

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ

হোলি আর্টিজান হামলার ১০ বছর আজ