জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

Post Image

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন।

গতকাল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তিনি তাঁর পরিচয়পত্র পেশ করেন। আজ শনিবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।

মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আইরিন খান ২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সংস্থাটির ইতিহাসে প্রথম নারী মহাসচিব।

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইরিন খান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ইউএনএইচসিআর) ২১ বছরের দীর্ঘ কর্মজীবনে ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ আইরিন খান ২০০৬ সালে মর্যাদাপূর্ণ সিডনি ‘পিস প্রাইজে’ ভূষিত হন। তিনি ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ গ্রন্থের লেখক। আইরিন খান ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ও হার্ভার্ড ল’স্কুলে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বেঁচে থাকলে ইউনিয়ন পরিষদের সব সিন্ডিকেট ভেঙে দেব: এমপি হানজালা

খাদ্যগুদামে অনিয়ম-গাফিলতি পেলেই ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়তে হবে

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

সর্বাধিক পঠিত

নির্বাচন হলেও মানুষ ভোট দিতে যাবে না: মাসুদ কামাল

‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়া বিএনপির ঘাঁটি

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

ইশতেহার ঘোষণা করছে জামায়াত

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ নিয়ে আপত্তি মনিরা শারমিনের

অপরাধীদের র‍্যাংকিংয়ে মির্জা আব্বাস শীর্ষে থাকবেন

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব