বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার ২০২৬ সেশনের জন্য সভাপতি মনোনয়ন ও সেক্রেটারি নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানার দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয়ভাবে মনোনীত হয়ে জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম। তিনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে হাদিসে মাস্টার্স সম্পন্ন করেছেন। অপরদিকে জেলার দায়িত্বশীল সদস্যদের প্রত্যক্ষ ভোটে জেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক অফিস ও অর্থ সম্পাদক রিফাত হোসাইন। তিনি আরপি সাহা ইউনিভার্সিটি থেকে এলএলবি সম্পন্ন করেছেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম জোরদার, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এবং ইসলামী আন্দোলনের দাওয়াতি কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখবেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।







