গোলাম পরওয়ারের বিবৃতি

বিশ্বজুড়ে মানবজাতির ওপর চলমান জুলুম-নির্যাতন বন্ধ হওয়া উচিত

Post Image

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে মানবজাতির ওপর চলমান নিষ্ঠুর জুলুম-নির্যাতন অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ২৬ জুন ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো অপরাধ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে অসংখ্য মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সীমাহীন শারীরিক নির্যাতন চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এবং কারণে-অকারণে অনেককে গুম করা হয়েছে। একই সঙ্গে হাজার হাজার নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, আইনজীবী ও বুদ্ধিজীবীদের গ্রেফতার করে মিথ্যা মামলায় কারাগারে বন্দি রেখে চরম হয়রানি করেছে।

তিনি আরো বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে প্রায় ২ হাজার মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে প্রায় ৩০ হাজার নিরীহ মানুষকে। এছাড়া হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন রয়েছেন। বিগত সরকারের আমলে দেশের সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না, কেড়ে নেওয়া হয়েছিল বাকস্বাধীনতা। বিতর্কিত ‘সাইবার নিরাপত্তা আইন’-এর নামে গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল এবং কথায় কথায় সাংবাদিকদের গ্রেফতার ও কারারুদ্ধ করা হতো। সর্বগ্রাসী ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া হয়েছিল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আমি বাংলাদেশসহ সারাবিশ্বের শোষিত ও নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। যুগের পর যুগ ধরে মানুষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিষ্ঠুর ও নির্দয় নির্যাতনের শিকার হয়েছে। বর্তমান আধুনিক সভ্যতার যুগেও বিশ্বব্যাপী সংঘাত জিইয়ে রেখে সাধারণ মানুষের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। গাজাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাজার হাজার নারী-শিশুসহ নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। অতি সম্প্রতি ইরানেও মিথ্যা অভিযোগে সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন করা হচ্ছে। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে মানবজাতির ওপর চলমান এই নিষ্ঠুর জুলুম-নির্যাতন অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

তিনি বলেন, ২৬ জুনের এই আন্তর্জাতিক দিবসে আমি জাতিসংঘ, বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং ওআইসি-সহ সকল শান্তিকামী সংস্থাকে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে, পতিত স্বৈরাচারী সরকারের আমলে রাজনৈতিক বা অন্যায় উদ্দেশ্যে এখনো যারা কারাবন্দি আছেন, তাদের সবাইকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি বর্তমান নির্বাচিত সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি