বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের গুলি, আহত ৫

Post Image
  • পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

  • সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল শুরুর আগমুহূর্তে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

  • আহতরা হলেন ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে মো. সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) এবং শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)।
  •  
  • স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলের জন্য তারা একত্রিত হওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে।

  • হামলায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার পরপরই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

  • হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করেন।
  • ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বাংলাদেশের মানুষ প্রতিবার জীবন দেয়, আর বেনিয়ারা এসে স্বাদ গ্রহণ করে: ছাত্রশিবির সভাপতি

বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের গুলি, আহত ৫

ডাকসু স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জামায়াতের

সীমান্তে আ. লীগ নেতাদের বৈঠক, রাশেদ খাঁন বললেন— ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত’

আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান চরমোনাই পীরের

বিএনপিতে ফিরবেন কিনা, জানালেন রুমিন ফারহানা

রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা ও সমাধানের পথ নিয়ে আলোচনা

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

সর্বাধিক পঠিত

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

বাহুবলে চোরাকারবারি আ. লীগ নেতা গ্রেপ্তার

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ভারতেই কি জুলাইয়ের আসামিদের নিরাপদ আস্তানা?

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার