নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে যা বলল জামায়াত

Post Image

দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। নতুন রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন সরকারি দল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট।

ফলাফল ঘোষণার পর জাতীয় সংসদ ভবনের বাইরে উপস্থিত সাংবাদিকদের জামায়াতের নায়েবে আমির ডা. তাহের বলেন, নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন। আশা করি, শপথ নিয়ে তিনি নিরপেক্ষভাবে দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করবেন।

এসময় সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলীয় এমপিরা নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি বলেও উল্লেখ করেন জামায়াতের এই নেতা। তাঁর দাবি, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় ৭০ অনুচ্ছেদ রয়ে গেছে, ফলে যারা ভিন্ন মত পোষন করেন তাদের সুযোগ দেওয়া যায়নি। 

নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী দেওয়া এবং অংশ নেওয়া প্রসঙ্গে ডা. তাহের বলেন, আমাদের জেতার সম্ভাবনা নেই জেনেও প্রার্থী দিয়েছি কারণ দেশের গণতান্ত্রিক চর্চা থাকা উচিত। সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে। সেখানে সবাই যাতে নিজস্ব মতামত জানাতে পারে, সেই সুযোগ রাখতে আমরা সরকারি দলকে উৎসাহিত করছি। 

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের সাংসদরাও যাতে অংশ নিতে পারে সেই সুযোগ তৈরি করতেও এবার ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে বলে জানান জামায়াতের নায়েবে আমির।

এসময় জুলাই সনদ বাস্তবায়নে সরকার উদ্যোগ নিবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ডা. তাহের বলেন, ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। এমনকি বিদেশিরাও এই সংস্কার কার্যক্রমের পক্ষে বলে জানান তিনি।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের ৯০ জন সংসদ সদস্যের মধ্যে ৮৮ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত দু'জনের মধ্যে একজন বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং অপরজন দল থেকে বহিষ্কৃত।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে