শিবির সভাপতি

‘দুইবার ক্ষমতায় থাকলেও বিএনপি কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি, এটিকে তারা ভয় পায়’

Post Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। একইসাথে, অতীতে দুই দফায় ক্ষমতায় থাকাকালে বিএনপি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি বলেও অভিযোগ তুলেছেন তিনি। 

এ প্রেক্ষিতে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি অভিযোগ বলেছেন, “বর্তমান সরকার নির্ধারিত সময়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে যদি আমাদের আন্দোলন করতে হয়, তা রাষ্ট্রের জন্য এবং সরকারের জন্য মোটেও সুখকর হবে না।”

সোমবার (১৭ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান অডিটোরিয়ামে জাবি শাখা ছাত্রশিবির আয়োজিত ৫৫তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ক্যালেন্ডার ওয়াইজ ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কারণ, ছাত্র সংসদ নির্বাচনের পরে শিক্ষার্থীরা তা থেকে বেনিফিট পাচ্ছে। কোনো ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পরে শিক্ষার্থীরা ছাত্র সংসদের নেতাকর্মীদের দ্বারা হ্যারাজমেন্টের শিকার হয়নি। ক্যাম্পাসগুলো পলিটিক্যালি খুব শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে।”

তিনি বলেন, “আমরা নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের আবেদন জানিয়েছি এবং প্রশাসন ও রাষ্ট্রের প্রতিও আমাদের আবেদন থাকবে, ছাত্র সংসদ নির্বাচন যেন যথাসমযয়ে হয়। অন্যথায়, আবার যদি আমাদের আন্দোলন করতে হয়, তা রাষ্ট্রের জন্য, সরকারের জন্য মোটেও সুখকর হবে না।”

বিএনপির অতীত ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “এর পূর্বে বিএনপি দুই দফায় ১০ বছর রাষ্ট্রক্ষমতায় ছিল। এই ১০ বছর ক্ষমতায় থেকেও বাংলাদেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দেয়নি। তারা ছাত্র সংসদ নির্বাচনকে টোটালি ভয় পায়।”

উদাহরণ টেনে শিবির সভাপতি বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে নির্বাচন কীভাবে তারা (বিএনপি) বানচাল করেছে, সেগুলো আপনাদের কাছে সব আর্কাইভিং হয়ে আছে। তারা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে, তারা হাইকোর্টে রিট করে এই নির্বাচন বন্ধ করেছে, এখন পর্যন্তও সেই নির্বাচন তারা দেয়নি।”

তিনি আরও বলেন, “তারা (বিএনপি) স্বাভাবিক গণতন্ত্রের এই যাত্রাকে আসলেই পছন্দ করে না। যদি করতো তাহলে এই নির্বাচনগুলো দিয়ে তারা প্রমাণ করতো যে, আমরা নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসগুলোকে স্বাভাবিক একটা ধারায় নিয়ে আসতে চাই।” 

সরকারের কাছে আহ্বান জানিয়ে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “সরকারকে আহ্বান জানাই, শিক্ষার্থীদের এই অধিকার অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনগুলো যেন অনুতিবিলম্বে দেওয়া হয় এবং যে সকল সংসদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেখানে মেয়াদ শেষের পূর্বেই পরবর্তী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি