শ্রীমঙ্গলে বিএনপি নেতার অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ

Post Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকরা। সোমবার বিকেলে তাজ উদ্দিন তাজুর সমর্থকরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতাকর্মীরা।

এর আগে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুর করিম ময়ূক ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ বলেন, বিগত ১৭ বছর তাজ উদ্দিন তাজু রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তিনি কখনো পিছু হটেননি। তার বিরুদ্ধে প্রায় ৬৮টি মামলা ছিল এবং তিনি বহুবার কারাবরণ করেছেন।

বক্তারা দাবি করেন, তাজ উদ্দিন তাজুকে প্রতিহিংসামূলকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রয়োজনে আবারো রাজপথে আন্দোলনে নামবেন।

একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান তারা। পাশাপাশি তাজ উদ্দিন তাজুকে স্বপদে পুনর্বহালের দাবি জানান বিক্ষোভকারীরা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি