ইগো বাদ দিয়ে সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

Post Image

গ্যাস ও বিদ্যুৎ সংকটকে শুধু সরকারের বা কোনো রাজনৈতিক দলের সমস্যা হিসেবে না দেখে জাতীয় সংকট হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর রাজনীতিক শিশির মনির।

রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সংকট আছে এটা সত্য। এটি দেশের সংকট। শুধু সরকার, দল বা গোষ্ঠীর সংকট নয়।’

সমস্যা সমাধানে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, ‘এই সংকট নানা কারণে হতে পারে। সবাইকে নিয়ে বসুন। সবাই সমাধান চায়। ইগো দেখানোর কিছু নেই।’

শিশির মনিরের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস-বিদ্যুতের সংকট দ্রুত সমাধানে বিরোধী দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে সংকটের সমাধান করা সম্ভব—এমন কোনো পরিকল্পনা বিরোধী দলের কাছে থাকলে তা সরকারকে দিতে পারে; প্রয়োজন মনে হলে সরকার সেটি গ্রহণ করবে। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরুর কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদে তাদের পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান।

এর আগে শনিবার ঢাকা-১৭ আসনে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় গ্যাস ও বিদ্যুতের সংকটে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেন এবং এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল এবং কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে। তার আশা, কয়েক দিনের মধ্যে গ্যাসের সংকট অনেকাংশে কমে আসবে।

এমন পরিস্থিতিতে শিশির মনিরের বক্তব্যে সংকট মোকাবিলায় রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তার বক্তব্যের মূল সুর হলো—পাল্টাপাল্টি অভিযোগের বদলে সরকার, বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে বসে জনগণের ভোগান্তি কমানোর কার্যকর সমাধান খুঁজতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি