সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

Post Image

নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত কর্মীরা হলেন- মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের (লালপুর-বাগাতিপাড়া) প্রতিনিধি সাজিবুল হৃদয় এবং দৈনিক মানবজমিন পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি মো. রাশিদুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনায় ওই তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়েছে। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কোনো কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনও মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাংবাদিক সজিবুল হৃদয় বলেন, ছাত্রদল যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, সেটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি। ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক দায়িত্ব পালনকালে হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা ছাত্রদলের উপজেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট বলেন, সাংবাদিক লাঞ্ছনার মতো ঘটনা ছাত্রদলের আদর্শের সঙ্গে যায় না। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল নিয়ে অসন্তোষের জেরে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করে ছাত্রদল যুবদলের-নেতাকর্মীরা। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ওই দুই সাংবাদিক বিক্ষোভকারীদের দ্বারা লাঞ্ছিত হন। যা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি