ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী,ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে

Post Image

সদ্য ঘোষিত ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের কমিটিতে কোনো নারী প্রতিনিধি না থাকায় তীব্র অসন্তোষ ও সমালোচনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা।

সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লেখেন, ‘ঠাকুরগাঁও এর ছাত্রদলের কমিটি ঘোষণা হয়েছে দেখলাম। একটি মেয়েও নাই। আজব একটা দেশ। দেশে ৫০ ভাগ নারী, নারী ভোটার ৫০ ভাগেরও বেশি, কিন্তু একটা ছাত্রদলের কমিটি, একটিও মেয়ে নাই। এখন দেখব এরা কি কাজ করে। কিভাবে জেলার ছাত্রী ছাত্রীদের আরও সংযুক্ত করে রাজনীতিতে। রাজনীতির কি গুণগত পরিবর্তন আনে!’

দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী হওয়ার পরও জেলা পর্যায়ের ছাত্র সংগঠনের নেতৃত্বে একজন নারীও স্থান না পাওয়ায় তিনি এই প্রশ্ন তোলেন। শামরুহ মির্জার এই প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং দলীয় রাজনীতিতে নারী নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি