‎জবি ছাত্রীহলের নাম পরিবর্তনের পরও ‘ফজিলাতুন্নেছা মুজিব’ নামেই বিজ্ঞপ্তি প্রকাশ

Post Image



‎জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির মুখে পরিবর্তন করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রীহলের নাম। পূর্বে হলটির নাম ছিল  ফজিলাতুন্নেছা মুজিবের নামে। বর্তমানে হলটির নাম ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’। তবে নাম পরিবর্তন হলেও সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পূর্বের নাম ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ ব্যবহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎

‎উক্ত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরও দেখা যায়। চলতি বছরের ৩০ অক্টোবর প্রকাশিত ওই বিজ্ঞপ্তির অনুলিপি প্রেরণের ঠিকানায় ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’-এর পরিবর্তে উল্লেখ করা হয়েছে “প্রোভোস্ট, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।”

‎

‎ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ, ভর্তি কার্যক্রম তদারকি ও নীতিমালা প্রণয়নের লক্ষ্যে ‘কেন্দ্রীয় ভর্তি কমিটি’ গঠন করা হয়েছে।

‎

‎ফলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পুরনো নাম ব্যবহার হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে প্রশাসন কি এখনও নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করেনি, নাকি এটি প্রশাসনিক ত্রুটি?

‎

‎এ বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ভুল খুবই চিন্তার বিষয়। তারা কি ইচ্ছা করেই এমন ভুল করেছে? যদি তাই হয়, তবে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

‎

‎আরেক শিক্ষার্থী বলেন, “নাম পরিবর্তনের পরও এমন ভুল অপ্রত্যাশিত। প্রশাসন কি ঘুমিয়ে ঘুমিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে? তাদের ঘুম থেকে জাগা উচিত। এমন ভুলের জবাবদিহি করতে হবে।”

‎

‎এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার দপ্তরে গেলে এক কর্মকর্তা জানান, রেজিস্ট্রার ছুটিতে আছেন।

‎###


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

ছবি তোলায় সাংবাদিকদের জেরা ও ধমক দিলেন রাবি উপাচার্যের সচিব

ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও ক্যাম্পাসে পোস্টারিংয়ের অভিযোগ, জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

সুপুরুষ ব্যতীত বিয়ে করছেন না ডাকসু নেত্রী জুমা

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’

সর্বাধিক পঠিত

বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি না দিলে ট্রেন চলতে দেব না: রাকসু এজিএস

‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ছবি-ভিডিওতে ছাত্রদল, দায় দিচ্ছে শিবিরকে’

‎তারা ভাঙে, আমরা গড়ি- হলের গেট উদ্বোধনে ডাকসু ভিপি ‎

জাহাঙ্গীরনগরের নিখোঁজ শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’

জগন্নাথের শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার জকসুর

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

শাহবাগ থানার ঘটনা নিয়ে মধ্যরাতে ঢাবি শিক্ষক মোনামীর পোস্ট

‎জবি ছাত্রীহলের নাম পরিবর্তনের পরও ‘ফজিলাতুন্নেছা মুজিব’ নামেই বিজ্ঞপ্তি প্রকাশ

চীন যাচ্ছে ডাকসুর ১৫ নেতা

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ সোহেল রানা