জগন্নাথের শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার জকসুর

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপাচার্যের ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় জকসুর নেতারা সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে আহত শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিচার নিশ্চিত করার দাবি জানান।

জকসুর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সংঘটিত হামলা এবং হাসপাতালে আহত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। এসব ঘটনার ফলে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, নির্বাচনের আগে শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি ছিল জকসুর। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, ট্রেজারার, প্রক্টর, পরিবহন প্রশাসক ও ছাত্রকল্যাণ দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়েছে।

তিনি দাবি করেন, সাম্প্রতিক হামলায় ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। হামলার বিচার নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় জড়িত বহিরাগত, অছাত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়নের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া জকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, বরাদ্দকৃত ২০ কোটি টাকা দিয়ে চলতি বছর ১ হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একজন চিকিৎসক ও একজন মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড