বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি না দিলে ট্রেন চলতে দেব না: রাকসু এজিএস

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ফের কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বিশ্ববিদ্যালয় স্টেশনের উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাকসুর এজিএস এস এম সালাম সাব্বির।

রাকসু এজিএস বলেন, বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর দাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

তিনি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় স্টেশনে স্থায়ীভাবে এবং বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেন থামানোর বিষয়ে আবারও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। তবে তাদের পক্ষ থেকে বিভিন্ন অজুহাত ও প্রক্রিয়াগত জটিলতার কথা তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাকসু এজিএস বলেন, “আমি স্পষ্টভাবে বলে এসেছি— এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবি এবং এটি বাস্তবায়ন করতেই হবে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি এবারও কোনো কার্যকর পদক্ষেপ না নেয় এবং বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন না থামে, তাহলে বিশ্ববিদ্যালয় স্টেশনের উপর দিয়ে কোনো ট্রেন চলাচল করতে পারবে না; করতে দেওয়া হবে না।”

তার এই বক্তব্যের পর ক্যাম্পাসজুড়ে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীদের অনেকে বলছেন, ঈদে বাড়ি ফেরা ও ক্যাম্পাসে যাতায়াত সহজ করতে বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি অত্যন্ত জরুরি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাস্টার্স শেষ হওয়ার পর হল ছাড়লেন জাকসু জিএস

নতুন অর্থবছরে পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট রুয়েটের

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

ববি হাজ্জাজের ব্যাখ্যাকে ধৃষ্টতা বললেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

সর্বাধিক পঠিত

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

‘শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

ঢাবির প্রশ্নে শহীদ ওসমান হাদির উক্তি জান দেব, তবু জুলাই দেব না

চবিতে ভর্তি পরীক্ষার ডিউটি দিতে এসে আওয়ামীপন্থি শিক্ষক আটক

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাকসুর তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

জবিতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে ইফতার মাহফিল

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার