সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

Post Image

মরক্কোকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে দাপুটে এই জয় তুলে নেয় বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দলটি। একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেন ফরাসি মহাতারকা। ফ্রান্সের অপর গোলটি করেন উসমান দেম্বেলে।

যুক্তরাষ্ট্রের বোস্টনে শুরু থেকেই নিজেদের চেনা ছন্দ, গতি ও আগ্রাসী ফুটবল উপহার দেয় ফ্রান্স। বলের নিয়ন্ত্রণ, দ্রুত পাস বিনিময় এবং ধারালো আক্রমণে মরক্কোকে ক্রমাগত চাপে রাখে তারা। আফ্রিকার দলটি কয়েকবার প্রতি আক্রমণের চেষ্টা করলেও ফরাসি রক্ষণভাগের দৃঢ়তা ও মধ্যমাঠের নিয়ন্ত্রণের সামনে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। এমবাপ্পে একের পর এক দৌড়ে মরক্কোর রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলেন। তার দুর্দান্ত এক গোলেই এগিয়ে যায় ফরাসিরা। এরপরও থেমে থাকেনি দিদিয়ের দেশমের দল। আক্রমণের ধার বজায় রেখে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। এমবাপ্পের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করে দেন এই ফরাসি উইঙ্গার।

বিশ্বকাপের গত আসরে রানার্সআপ হওয়া ফ্রান্স এবার যেন আরও ক্ষুধার্ত, আরও পরিণত। শিরোপা পুনরুদ্ধারের মিশনে তারা একের পর এক বাধা টপকে এগিয়ে যাচ্ছে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে। প্রতিপক্ষকে নিজেদের সামনে দাঁড়ানোর সুযোগই দিচ্ছে না তারা। দলটির আক্রমণভাগ যেমন ভয়ঙ্কর, তেমনি রক্ষণেও দেখা যাচ্ছে দারুণ ভারসাম্য।

সেমিফাইনাল নিশ্চিত করার পর এখন ফরাসিদের অপেক্ষা পরবর্তী প্রতিপক্ষকে জানার। শুক্রবার দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। ইউরোপের দুই পরাশক্তির লড়াইয়ে যে দল জয় পাবে, তারাই সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে।

ফ্রান্স পাঁচদিন পর প্রথম সেমিফাইনাল খেলবে ডালাসে। আগামী বুধবার দিবাগত রাত ১টায় হবে প্রথম সেমিফাইনাল। শেষ পর্যন্ত এমবাপ্পেদের প্রতিপক্ষ হিসেবে কে মাঠে নামবে, তা দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।

সর্বশেষ খবর

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

আমরা চ্যাম্পিয়ন না হয়ে শান্ত হচ্ছি না

মরক্কোকে বিদায় করে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

ব্যাটিংয়ের চরম ব্যর্থতা, জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

মরক্কোর রূপকথা আবারও থামাবে ফ্রান্স?

বিশ্বকাপে মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে: নিউ ইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে আনুষ্ঠানিক ব্যাখ্যা ফিফার

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

সর্বাধিক পঠিত

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

আজ থেকেই আবার মাঠে ফিরছে বিপিএল

টিভিতে যে খেলা দেখবেন আজ

ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

ফাইন্যান্স কমিটি থেকে সরিয়ে দেয়া হলো নাজমুলকে

২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার সামনে মুখ থুবড়ে পড়ল ভারত

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত

টিভিতে যে খেলা দেখবেন আজ