মরক্কোর রূপকথা আবারও থামাবে ফ্রান্স?

Post Image

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বোস্টনের জিলেট স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে ফ্রান্স এবং মরক্কো।

২০২২ বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। এবারের আসরেও উড়ন্ত ফর্মে আছে তারা। অন্যদিকে ২০১৮ এবং ২০২২ সালে পর পর দুই বিশ্বকাপের ফাইনাল খেলা ফ্রান্স স্পষ্টতই এই ম্যাচে ফেবারিট হিসেবে মাঠে নামবে।

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও মরক্কোর মুখোমুখি হওয়াই ছিল দুই দলের ইতিহাসে প্রথম বিশ্বকাপ ম্যাচ। সেই ম্যাচে থিও হার্নান্দেজ ও র‍্যান্ডাল কোলো মুয়ানির গোলে ২-০ ব্যবধানে জয় পায় ফ্রান্স। সেই পরাজয়ের মধ্য দিয়েই শেষ হয়েছিল আটলাস লায়ন্সদের রূপকথার বিশ্বকাপ অভিযান।

এর বাইরে দল দুটি আরও পাঁচবার মুখোমুখি হয়েছে, তবে সবগুলোই ছিল প্রীতি ম্যাচ। এর মধ্যে ৩টি ম্যাচ জিতেছে ফ্রান্স। ড্র হয়েছে একটি ম্যাচ এবং টাইব্রেকারে একটি ম্যাচ জিতেছে মরক্কো।

অপ্টা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীও ফ্রান্সকেই স্পষ্ট ফেবারিট হিসেবে দেখছে। ম্যাচের আগে চালানো ২৫ হাজার সিমুলেশনের ৬১.৭ শতাংশেই জয়ী হয়েছে ফ্রান্স।

অন্যদিকে, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ফ্রান্সকে হারিয়ে মরক্কোর চমক দেখানোর সম্ভাবনা মাত্র ১৬.২ শতাংশ। আর ২২.১ শতাংশ সিমুলেশনে ম্যাচটি ড্র হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে ম্যাচের ভাগ্য নির্ধারণে গড়াতে হবে অতিরিক্ত সময়ে, প্রয়োজনে টাইব্রেকারেও।

সর্বশেষ খবর

ব্যাটিংয়ের চরম ব্যর্থতা, জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

মরক্কোর রূপকথা আবারও থামাবে ফ্রান্স?

বিশ্বকাপে মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে: নিউ ইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে আনুষ্ঠানিক ব্যাখ্যা ফিফার

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

সেমিফাইনালে যাবে কোন চার দল, জানাল সুপার কম্পিউটার

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

আর্জেন্টিনা ম্যাচে ‘পক্ষপাতদুষ্ট’ রেফারিং নিয়ে ফিফার দ্বারস্থ মিসর

সর্বাধিক পঠিত

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

টিভিতে যে খেলা দেখবেন আজ

আজ থেকেই আবার মাঠে ফিরছে বিপিএল

ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

ফাইন্যান্স কমিটি থেকে সরিয়ে দেয়া হলো নাজমুলকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার সামনে মুখ থুবড়ে পড়ল ভারত

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে আনুষ্ঠানিক ব্যাখ্যা ফিফার