তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায়

Post Image

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বগুড়ায় বিমানঘাঁটির অনুমোদন হয়ে গেছে ইতোমধ্যে। বিমানবাহিনীর বহরে নতুন যে যুদ্ধবিমান আসবে, সেটি এই বিমানঘাঁটির বহরে সংযুক্ত হবে। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, উন্নয়নের বিষয়ে আমার পাগলামি রয়েছে। নিজ এলাকার উন্নয়নে নানা কাজ করেছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান করেছি, কিন্তু বিএনপি করার কারণে এত দিন সেগুলো এমপিওভুক্ত করা হয়নি। এখন সেগুলো এমপিওভুক্ত করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, ‘বিএনপি সরকার আসার আগপর্যন্ত বগুড়ার কোনো উন্নয়ন হয়নি, সেখানকার মানুষের চাকরি হয়নি, যাদের চাকরি ছিল তাদের পদায়ন হয়নি। তাই বগুড়ার উন্নয়নে চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেছেন, সমানতালে সব জেলার উন্নয়ন হবে। সেই আঙ্গিকেই বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করছি।’

এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানিয়ে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। বড় বাজেট বাস্তবায়ন যেমন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে, তেমনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার চ্যালেঞ্জও আছে। সব চ্যালেঞ্জ যেন অতিক্রম করতে পারি সে জন্য দোয়া চাই।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি