জামায়াত নেতা সেলিম উদ্দিন

সরকারের নীরবতায় দেশ চাঁদাবাজদের অভয়ারণ্য

Post Image

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত ব্যবসায়ীদের মিছিলে সন্ত্রাসী চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান।

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সেলিম উদ্দিন বলেন, সরকারের রহস্যজনক নীরবতা ও উদাসীনতার কারণেই দেশ এখন রীতিমত চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ অপতৎপরতার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

জামায়াতের এ নেতা বলেন, আর লাগামহীন চাঁদাবাজীতে বিক্ষুদ্ধ ব্যবসায়িরা গত ৪ জুলাই বিকেলে রাজধানীর গুলিস্তানে এক বিক্ষোভ মিছিল বের করে। কিন্তু ব্যবসায়ীদের শান্তিপূর্ণ বিক্ষোভে চাঁদাবাজরা হামলা হালিয়ে তাদেরকে কুপিয়ে যখম করে। প্রকাশ্য দিবালোকে এ হামলা চালানো হলেও পুলিশের ভূমিকা ছিলো রহস্যজনক। যা দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতির কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, জুলাই বিপ্লব ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নতুন সরকার গঠিত হওয়ার পর জনগণ আশা করেছিলো যে, দেশে আইন ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে চাঁদাবাজী থেকে শুরু করে সকল প্রকার দুর্নীতি ও লুটপাট চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই জনগণ হতাশ হতে শুরু করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকারি দলের একশ্রেণির মূল্যবোধহীন নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় সারাদেশে লাগামহীন চাঁদাবাজির মহোৎসব চলছে। এ কাজে সহায়তা করছে আইনশৃঙ্খলা বাহিনীর একশ্রেণির সদস্য। গুলিস্তানের ঘটনায় পুলিশের দায়িত্বহীনতা সে কথায় স্মরণ করিয়ে দেয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি