হাতিরঝিলে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে সেলিম উদ্দিন

Post Image

রাজধানীর হাতিরঝিল প্রভাতী সংঘের প্রাতঃভ্রমণকারী ও ভোরের শরীর চর্চায় অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা সিটি উত্তরের জামায়াতের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার ফজরের নামাজের পর হাতিরঝিল মহানগর প্রজেক্ট অংশের পাবলিক ইয়ার্ডে প্রাতঃভ্রমণ ও শরীর চর্চা শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন নগর উন্নয়ন ও নাগরিক সেবায় তার গৃহীত নানা পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সুস্থ-সবল দেহ নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার ক্ষেত্রে হাতিরঝিল প্রভাতী সংঘের নিয়মিত শরীর চর্চার এ আয়োজনকে যুগান্তকারী আয়োজন বলে অবিহিত করেন।হাতিরঝিল প্রভাতী সংঘের যাবতীয় কার্যক্রম ও উদ্যোগে এবং ওই এলাকার সামাজিক ও মানবিক সব প্রয়োজনে তার টিম সর্বদা সক্রিয় থাকবে বলেও সেমিল উদ্দিন উল্লেখ করেন। তিনি খুব দ্রুত সময়ের মধ্যে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য তিনি একটি বড় পরিসরের মেডিকেল ক্যাম্প আয়োজন করবেন বলেও ঘোষণা দেন।

মতবিনিময় সভায় সেলিম উদ্দিনের বক্তব্যকে সমর্থন জানিয়ে হাতিরঝিল প্রভাতী সংঘের দায়িত্বশীল ও সদস্যরা তার নগর উন্নয়ন ও নাগরিক সেবায় তার গৃহীত নানা পদক্ষেপ বাস্তবায়নে পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন।

হাতিরঝিল প্রভাতী সংঘের সভাপতি ও সমাজ সেবক হারুন অর রশীদ দুলালের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফজলে আহমদ ফজলু, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খালেদ সাইফুল্লাহ্ তারেক, হাতিরঝিল প্রভাতি সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেহান মিয়া, সহ-সভাপতি শফিকুর রহমান, তৌফিক আহম্মেদ হিরন, শেখ মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক লিয়াকত আলী মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম এ রশীদ, আশরাফ হোসাইন ও মজিবর রহমান।

সভায় হাতিরঝিল প্রভাতী সংঘের শতাধিক সদস্য ও স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি