সিনেট অধিবেশনে ওয়াকআউট করেছেন ডাকসু নেতারা

Post Image

শেখ মুজিব ও শেখ পরিবারের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তন না করায় সিনেট অধিবেশনে ওয়াকআউট করেছেন ডাকসু নেতারা। একইসঙ্গে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ করার কোনো সিদ্ধান্ত না নেওয়ার কারণেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, চলতি বছরের জানুয়ারিতে সিন্ডিকেট থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব সিনেটে পাঠানো হলেও তখন কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেন সিনেট সদস্য ও ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ ডাকসুর প্রতিনিধি দল। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বারবার অনুরোধ করলেও তা রাখেননি ছাত্র প্রতিনিধিরা।

এর আগে সিনেট সদস্য ও সংসদ সদস্য ফজলুল হক মিলন বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে হল করার প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তিনি এখানে মুসলিম সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে এই বিশ্ববিদ্যালয়ে তাঁর স্মৃতিকে ধারণ করার মতো তেমন কোনো স্থায়ী নিদর্শন নেই। তাই আমি অনুরোধ করব, অন্তত আমাদের জাতীয় কবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হলের নামকরণ করা হোক।’ তবে বিষয়টি সিন্ডিকেটের অনুমোদনের জন্য আবারও পাঠানো হবে বলে জানা গেছে।


উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ‘সিন্ডিকেটকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বিধি অনুযায়ী বিষয়টি আগে সিন্ডিকেটে যাবে, এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত হবে।’


এদিকে ওয়াকআউট শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদের আইকনদের প্রতি কেন এত দরদ? এজন্যই কি আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমরা জীবন দিয়েছেন।


ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘নামটি কী হবে, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি বা অনড় অবস্থান নেই। শিক্ষার্থীরা যে নাম সুপারিশ করেছে, সেটিই চূড়ান্ত—এমনও নয়। তবে আমাদের প্রধান দাবি ছিল, হলের বর্তমান নাম পরিবর্তন করতে হবে। এ বিষয়ে আমরা শক্ত অবস্থান নিয়েছিলাম।



বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেটের সিদ্ধান্ত ছাড়াই নাম পরিবর্তন করা হয়েছে। একইভাবে দেশে ইতোমধ্যে আট শতাধিক স্থাপনার নাম পরিবর্তন হয়েছে। সেসব ক্ষেত্রে এ ধরনের দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন হয়নি।


আমরা আশা করেছিলাম, সিনেটেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু তা হয়নি। এখন বলা হচ্ছে, বিষয়টি আবার সিন্ডিকেটে যাবে। আমাদের কাছে এটি পুরো বিষয়টিকে অযথা দীর্ঘায়িত করার একটি নাটক বলেই মনে হচ্ছে। আমরা এই নাটকের অবসান চাই।


আমরা মনে করি, জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীরা যে মানসিক অবস্থার মধ্য দিয়ে গেছে, সেখান থেকে তাদের উত্তরণের জন্যও এ ধরনের সিদ্ধান্ত জরুরি ছিল। আজ আমরা সে প্রত্যাশা পূরণ হতে দেখিনি। তাই বাধ্য হয়েই আমরা ওয়াকআউট করেছি। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সামগ্রিক বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তাহলে সে বিষয়ে আমাদের অবস্থান জানাব।’


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুভোজে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

জবিতে গরু নিয়ে আনন্দ মিছিল

চবিতে শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার স্থাপন করছেন চাকসু সদস্য সালমান

সোয়া লাখ টাকায় গরু কিনে ভোজের আয়োজন জবি শিক্ষার্থীদের

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেড় হাজার শিক্ষার্থী নিয়ে তিতুমীর কলেজে শিবিরের নবীনবরণ অনুষ্ঠিত

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কনফ্লিক্ট তৈরির উদ্দেশ্যে নোটিশ দিয়েছেন তিতুমীর অধ্যক্ষ

রাবিতে ছাত্রদল সভাপতির নিঃশর্ত ক্ষমা দাবি সাংবাদিকদের, কর্মসূচি বয়কট

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

‎চবিতে চাকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি

‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন খান

‘বিএনপির শিক্ষা সম্পাদকের দায়িত্বের পাশাপাশি ঢাবিতে পার্টটাইম হিসেবে ক্ষেপ মারেন ভিসি’

ঢাবিতে ফিলিস্তিনি ছাত্রীদের এক কোটি টাকার টিউশন ফি মওকুফ

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

জবির একমাত্র ছাত্রী হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, আহত ১৫

সিনেট অধিবেশনে ওয়াকআউট করেছেন ডাকসু নেতারা

প্রবিপ্রবি ফিশারিজ টেকনোলজি বিভাগের গবেষণাগার উদ্বোধন