গুম-খুন ও গণহত্যার বিচার দাবিতে

রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

Post Image

গুম, খুন, গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে  আগামীকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ।বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ হবে। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া আগামী ৪ জুলাই সারাদেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দল।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই জেলাগুলোতে সমাবেশ ও বিক্ষোভ করবে জোটটি। বাজেট পাসের পরও তাদের কর্মসূচি থাকবে।

সোমবার বেলা ১১টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

তিনি আরও জানান, ২০২৪ সালের ‘৩৬ জুলাই’ উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য। এ বিষয়ে ২৫ জুন বৈঠক শেষে কর্মসূচি চূড়ান্ত করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা কোনো দলের বিরুদ্ধে নই। আমরা নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন করছি। তবে কেউ নিষিদ্ধ কর্মকাণ্ড চালালে তার দায় সরকারের। সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা এবং নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল এনসিপি

সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত: ছাত্রশিবির সভাপতি

কুয়েতের ন্যাশনাল গার্ডের আন্ডারসেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ ছাত্রশিবিরের

চাঁদাবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি মান্নানের ছেলে

‘মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে’

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

সর্বাধিক পঠিত

‘দেশে আসার পূর্বে যারা দিল্লির কাছে দস্তখত দেয় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়’

যোগ্যতার ভিত্তিতে ৫০০ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

যে কারণে শপথ অনুষ্ঠানে যায়নি জামায়াত

প্রশাসন সংস্কারে জামায়াতের ১৬ দফা

সন্ত্রাস চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলে আসার আহ্বান: হান্নান মাসুদ

ফটিকছড়িতে আ’লীগের মশাল মিছিল

তারেক রহমানের নির্বাচনি প্রচারে কোকোর স্ত্রী শামিলা

যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল

৬৩ হাজার ভোটে হারুনকে হারিয়ে বিজয়ী জামায়াতের বুলবুল

মুখোশ গণতন্ত্রের নামে ভেতরের বাকশাল কায়েম করেছিল হাসিনা