‘মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে’

Post Image


চৌদ্দগ্রাম সড়কের চেইনেজ  প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘মাদক আমাদের সমাজের বড় সমস্যা। যে ব্যক্তি মাদক সেবন করে, সে নিজেও ধ্বংস হয়, তার পরিবার ও সমাজকে ধ্বংস করে।


সমাজের বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে কিশোর গ্যাংয়ের মাধ্যমে। সুন্দর চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।


আজ রবিবার বিকিলে চৌদ্দগ্রাম উপজেলার রাজাবাজার থেকে আলকরা শাহ ফখর উদ্দিন সড়কের চেইনেজ  প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।


এ সময় মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার, চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এবং সন্ধ্যায় আলকরা ইউনিয়নের কুলাসার দাখিল মাদ্রাসা মাঠে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। 


তিনি আরো বলেন, ‘২০০১ সালে জাতীয় সংসদে বক্তব্য তুলে ধরেছিলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি ভারতের নিকটবর্তীতে হওয়ায় কোনো সময় যদি ভারত কামান হামলা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি অচল হয়ে যেতে পারে। বিকল্প চলা চলার জন্য গুরুত্বপূর্ণ হবে এ শাহ ফখরুদ্দিন সড়ক। এতে নিরাপদ চলাচল ও দূরত্ব কমবে।


 ‎ডা. তাহের বলেন, ‘জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।’


‎পথসভায় আরো বক্তব্য দেন জামায়াত ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা এলজিইডি প্রকৌশলী মু. মনিরুজ্জামান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌর আমীর মাওলানা ইব্রাহীম এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ ছাত্রশিবিরের

চাঁদাবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি মান্নানের ছেলে

‘মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে’

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

জাইমা রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য, থানায় অভিযোগ ছাত্রদল নেতার

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

গোপন মিটিং থেকে ৮ জন আ. লীগ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত

, দেশের নতুন রাজনীতি হবে স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে : জামায়াত আমির

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

যে কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

‘দেশে আসার পূর্বে যারা দিল্লির কাছে দস্তখত দেয় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়’

‘বাংলাদেশের মানুষ যদি সিদ্ধান্ত নেয়, ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না’

গণমাধ্যমে হামলার সঙ্গে ছাত্রশিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই

যোগ্যতার ভিত্তিতে ৫০০ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

প্রশাসন সংস্কারে জামায়াতের ১৬ দফা

যে কারণে শপথ অনুষ্ঠানে যায়নি জামায়াত

ফটিকছড়িতে আ’লীগের মশাল মিছিল