তারেক রহমানের নির্বাচনি প্রচারে কোকোর স্ত্রী শামিলা

Post Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচার ও গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার পুত্রবধূ ও মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি ঢাকা-১৭ আসনের অন্তর্গত শাহজাদপুরস্থ সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

শাহজাদপুর থেকে শুরু করে পরবর্তীতে তিনি গুলশান ডিএনসিসি মার্কেট এলাকায় গণসংযোগ চালান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ ঢাকা-১৭ আসনের স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মাদকের বিস্তার ও চুরি ডাকাতি রোধে পিরোজপুরে মানববন্ধন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল এনসিপি

সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত: ছাত্রশিবির সভাপতি

কুয়েতের ন্যাশনাল গার্ডের আন্ডারসেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ ছাত্রশিবিরের

চাঁদাবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি মান্নানের ছেলে

সর্বাধিক পঠিত

‘দেশে আসার পূর্বে যারা দিল্লির কাছে দস্তখত দেয় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়’

যোগ্যতার ভিত্তিতে ৫০০ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

যে কারণে শপথ অনুষ্ঠানে যায়নি জামায়াত

প্রশাসন সংস্কারে জামায়াতের ১৬ দফা

তারেক রহমানের নির্বাচনি প্রচারে কোকোর স্ত্রী শামিলা

সন্ত্রাস চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলে আসার আহ্বান: হান্নান মাসুদ

ফটিকছড়িতে আ’লীগের মশাল মিছিল

৬৩ হাজার ভোটে হারুনকে হারিয়ে বিজয়ী জামায়াতের বুলবুল

যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল

মুখোশ গণতন্ত্রের নামে ভেতরের বাকশাল কায়েম করেছিল হাসিনা