সন্ত্রাস চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলে আসার আহ্বান: হান্নান মাসুদ

Post Image

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ জোরদার করেছেন ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে এক পথসভায় তিনি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ব্যক্তিদের জোটে যোগদানের এই আহ্বান জানান।

পথসভায় আব্দুল হান্নান মাসুদ বলেন, "যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন, তারা সবাই আমাদের ১০ দলীয় জোটে স্বাগত। এমনকি সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যারা অতীতে কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন না, তারাও চাইলে আমাদের সাথে যোগ দিয়ে দেশের সেবায় অংশ নিতে পারেন।" তিনি একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ হাতিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচনী প্রচারণায় প্রবাসীদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, "হাতিয়ার প্রবাসীদের ভালোবাসা ও আর্থিক সহযোগিতার কারণেই আমরা নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যেতে পারছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।" এ সময় তিনি ঘোষণা দেন যে, নির্বাচিত হলে হাতিয়ার প্রবাসীদের যাতায়াত সহজ করতে বিশেষ 'ফ্রি যাতায়াত ব্যবস্থা' চালু করা হবে।

হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামছল তিব্রিজের সঞ্চালনায় উক্ত পথসভায় আরও বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহানুল ইসলাম ও এডভোকেট শাহ্ মাহফুজুল হক।

বক্তারা বলেন, হাতিয়ার দীর্ঘদিনের অপরাজনীতি ও সন্ত্রাসের সংস্কৃতি নির্মূল করতে ১০ দলীয় জোটের বিকল্প নেই। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সাগরিয়া বাজারের এই পথসভা শেষে আব্দুল হান্নান মাসুদ স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে জোটের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।




এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মাদকের বিস্তার ও চুরি ডাকাতি রোধে পিরোজপুরে মানববন্ধন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল এনসিপি

সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত: ছাত্রশিবির সভাপতি

কুয়েতের ন্যাশনাল গার্ডের আন্ডারসেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ ছাত্রশিবিরের

চাঁদাবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি মান্নানের ছেলে

সর্বাধিক পঠিত

‘দেশে আসার পূর্বে যারা দিল্লির কাছে দস্তখত দেয় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়’

যোগ্যতার ভিত্তিতে ৫০০ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

যে কারণে শপথ অনুষ্ঠানে যায়নি জামায়াত

সন্ত্রাস চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলে আসার আহ্বান: হান্নান মাসুদ

প্রশাসন সংস্কারে জামায়াতের ১৬ দফা

তারেক রহমানের নির্বাচনি প্রচারে কোকোর স্ত্রী শামিলা

৬৩ হাজার ভোটে হারুনকে হারিয়ে বিজয়ী জামায়াতের বুলবুল

ফটিকছড়িতে আ’লীগের মশাল মিছিল

যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল

মুখোশ গণতন্ত্রের নামে ভেতরের বাকশাল কায়েম করেছিল হাসিনা