মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ ছাত্রশিবিরের

Post Image


গাইবান্ধার সাঘাটায় বিএনপির নেতাকর্মীদের হামলায় ছাত্রশিবিরের বোনারপাড়া ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হওয়ার প্রতিবাদে রবিবার (২১ জুন) রাত ১০টায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির।


দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখার আয়োজনে আজ রাতে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এতে মোড়ের একদিকের যানচলাচল বন্ধ রয়েছে৷


এর আগে, রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সাঘাটার বোনারপাড়া বাজারের (উপজেলা চত্বরে) চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে দুটি পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশ ওই ইউনিয়নের শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর ওপর হামলা করেন। পরে পলাশ সাইফুল্লাহ বারীর গলায় লোহার শাবল দিয়ে জোরে আঘাত করেন। এসময় সাইফুল্লাহ বারীর সঙ্গে থাকা তার বন্ধু সালাউদ্দিনকেও (৩০) ছুরিকাঘাত করেন তারা।


পরে স্বজনরা সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।


অন্যদিকে গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ২৫ জন

মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল

অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি দেবে এনসিপি

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: নাহিদ ইসলাম

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

সর্বাধিক পঠিত

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

হাসনাতের আসনে ট্রাক প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

নতুন কোন ফ্যাসিবাদ মেনে নেবে না: শিবির সেক্রেটারি

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ ছাত্রশিবিরের

জামায়াতের ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইসলামকে আমন্ত্রণ

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ