চাঁপাইনবাবগঞ্জ-৩

৬৩ হাজার ভোটে হারুনকে হারিয়ে বিজয়ী জামায়াতের বুলবুল

Post Image

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ১৭২টি কেন্দ্রের ফলাফলে নূরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯৯৭ ভোট। উভয়ের মধ্যে ভোটের ব্যবধান ৬২ হাজার ৬১৬।

এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলী জয়ী হয়েছেন। ১৫৯টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৮৭৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ৭১৯ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ২৯ হাজার ১৫৭।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৫২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১ লক্ষ ৫৪ হাজার ৫৩২ ভোট। ভোটের ব্যবধান প্রায় ১৪ হাজার ৯৯৩।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মাদকের বিস্তার ও চুরি ডাকাতি রোধে পিরোজপুরে মানববন্ধন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল এনসিপি

সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত: ছাত্রশিবির সভাপতি

কুয়েতের ন্যাশনাল গার্ডের আন্ডারসেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ ছাত্রশিবিরের

চাঁদাবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি মান্নানের ছেলে

সর্বাধিক পঠিত

‘দেশে আসার পূর্বে যারা দিল্লির কাছে দস্তখত দেয় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়’

যোগ্যতার ভিত্তিতে ৫০০ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

যে কারণে শপথ অনুষ্ঠানে যায়নি জামায়াত

প্রশাসন সংস্কারে জামায়াতের ১৬ দফা

তারেক রহমানের নির্বাচনি প্রচারে কোকোর স্ত্রী শামিলা

৬৩ হাজার ভোটে হারুনকে হারিয়ে বিজয়ী জামায়াতের বুলবুল

সন্ত্রাস চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলে আসার আহ্বান: হান্নান মাসুদ

ফটিকছড়িতে আ’লীগের মশাল মিছিল

যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল

মুখোশ গণতন্ত্রের নামে ভেতরের বাকশাল কায়েম করেছিল হাসিনা