চাঁদাবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি মান্নানের ছেলে

Post Image


চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


রোববার (২১ জুন) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত খায়রুল ইসলাম সজীবের কোনো অপকর্মের দায় সংগঠন নেবে না। একইসঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


এর আগে একই দিন দুপুরে রাজধানী ঢাকায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ ছাত্রশিবিরের

চাঁদাবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি মান্নানের ছেলে

‘মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে’

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

জাইমা রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য, থানায় অভিযোগ ছাত্রদল নেতার

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

গোপন মিটিং থেকে ৮ জন আ. লীগ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত

, দেশের নতুন রাজনীতি হবে স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে : জামায়াত আমির

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

‘দেশে আসার পূর্বে যারা দিল্লির কাছে দস্তখত দেয় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়’

যে কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

‘বাংলাদেশের মানুষ যদি সিদ্ধান্ত নেয়, ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না’

গণমাধ্যমে হামলার সঙ্গে ছাত্রশিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই

যোগ্যতার ভিত্তিতে ৫০০ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

প্রশাসন সংস্কারে জামায়াতের ১৬ দফা

যে কারণে শপথ অনুষ্ঠানে যায়নি জামায়াত

ফটিকছড়িতে আ’লীগের মশাল মিছিল