নতুন কোন ফ্যাসিবাদ মেনে নেবে না: শিবির সেক্রেটারি

Post Image



বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোঃ সিবগাতুল্লাহ সিবগাহ বলেছেন, জুলাই ও আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের ছাত্রসমাজ এখন অনেক বেশি সচেতন। বাংলার মাটিতে তারা আর কোনো নতুন ফ্যাসিবাদ মেনে নেবে না।


আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দিনাজপুর–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভায় বিরামপুর পৌর শহরের পল্লবী মোড়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, দেশের তরুণ ও ছাত্রসমাজ অন্যায়, জুলুম ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সৎ ও যোগ্য মানুষ যদি সংসদে যায়, তাহলে ইনশাআল্লাহ দেশ বদলে যাবে। যারা জনপ্রতিনিধি হবেন তারা শাসক নয়, বরং জনগণের সেবক হবেন।


শিবির সেক্রেটারি জেনারেল আরও বলেন, আগামী ১৩ তারিখে যে সরকার গঠিত হবে তা হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সরকার, যা ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচনে বিএনপির ভোটে জামায়াত প্রার্থীরা বিজয়ী হবেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম।


এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমান, দিনাজপুর জেলা দক্ষিণ শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাজু, সেক্রেটারি আবুল কালাম আজাদ, নবাবগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল কাশেম,হাকিমপুর উপজেলা আমীর আমিনুল ইসলাম এবং ঘোড়াঘাট উপজেলা আমীর মোঃ মোফাখখারুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ২৫ জন

মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল

অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি দেবে এনসিপি

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: নাহিদ ইসলাম

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

সর্বাধিক পঠিত

নতুন কোন ফ্যাসিবাদ মেনে নেবে না: শিবির সেক্রেটারি

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

হাসনাতের আসনে ট্রাক প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ ছাত্রশিবিরের

জামায়াতের ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইসলামকে আমন্ত্রণ

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ