জাইমা রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য, থানায় অভিযোগ ছাত্রদল নেতার

Post Image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় থানায় অভিযোগ করেছেন ছাত্রদলের দুই নেতা।

গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দেন ছাত্রদলের দুই নেতা।

থানা সূত্র জানায়, গত ১৯ জুন রাতে আখাউড়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাতুল ইসলাম তারেক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পলাশ মিয়া অভিযোগ দুটি দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ‘Sabidul Islam Siam’ নামের একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্যের পোস্ট প্রকাশ করা হয়। বিষয়টি তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন।

অভিযোগকারীদের দাবি, এসব মন্তব্য শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং বিএনপির শীর্ষ নেতৃত্বের পরিবারের মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে, যা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

ঘটনাটি জানাজানির পর আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলামের ভাষ্য, অভিযোগ গ্রহণ করা হয়েছে। পোস্টগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট আইডি শনাক্ত করতে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি