গোপন মিটিং থেকে ৮ জন আ. লীগ নেতাকর্মী আটক

Post Image

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গোপনে মিটিং করার সময় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং ছাত্র লীগের ৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত দেড় টার দিকে কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান ও জিয়ারুল ইসলামসহ ৮ জন।

পুলিশ জানায়, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশের নেতৃত্বে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি বাড়ির ছাদে গোপনে সভা করার সময় তাদের আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি