কঙ্গোর সঙ্গে ড্র করে যে বার্তা দিলেন রোনালদো

Post Image

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে কাঙ্ক্ষিত শুরু হয়নি পর্তুগালের। শক্তির বিচারে অনেক নিচের এই আফ্রিকান দলটির সঙ্গে ম্যাচ শেষ করতে হয়েছে ১-১ সমতায়। তবে এই ম্যাচের ধাক্কা সামলে সামনের দিকে মনোযোগ দিতে বললেন দলটির তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। 

ম্যাচশেষে এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ এই গোলদাতা বলেন, ‘আমরা যে শুরুটা চেয়েছিলাম সেটি হয়তো হয়নি, কিন্তু এটা শেষ নয়, টুর্নামেন্টের অনেক বাকি। মাথা উঁচুতে রাখতে হবে এবং পরবর্তী খেলায় মনোযোগী হতে হবে।’

কঙ্গোর বিপক্ষে ম্যাচটি মোটেও ভালো হয়নি রোনালদোর। বক্সের ভেতরে সহজ একটি গোল মিস করেছেন। আরও একটি সুযোগ তিনি পেয়েছিলেন দলকে এগিয়ে নেয়ার।এর ফলে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা নয় ম্যাচ গোলশূন্য থাকার হতাশাজনক রেকর্ডে পৌঁছে গেছেন ৪১ বছর বয়সী এই তারকা। 

পর্তুগাল তাদের পরের ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে, আগামী ২৩ জুন। আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে রোনালদোদের গ্রুপপর্ব অভিযান। হামেস রদ্রিগেজদের বিপক্ষে আগামী ২৮ জুন মুখোমুখি হবে পর্তুগাল। 

সর্বশেষ খবর

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

কঙ্গোর সঙ্গে ড্র করে যে বার্তা দিলেন রোনালদো

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

হ্যারি কেইন এর জোড়া গোলে ইংল্যান্ডের দারুণ শুরু

রেফারি লাল কার্ড না দেওয়ায় হ্যাটট্রিক পেয়েছেন মেসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণ জানালেন অধিনায়ক হৃদয়

‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে’

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য