চলছে বাড়ি সংস্কার, তবে কি দেশে ফিরছেন সাকিব আল হাসান!

Post Image


বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায়ের দিনই জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিসিবি জানায়, সাকিব ফিট থাকলে ভবিষ্যতে তাকে জাতীয় দলের জন্য বিবেচনায় নেবে নির্বাচক কমিটি। বোর্ডের এমন বক্তব্যকে ঘিরে ক্রিকেটাঙ্গনে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।


অনেকের ধারণা, টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতেই সাকিব প্রসঙ্গ সামনে এনেছে বিসিবি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাগুরায় সাকিবের বাড়িকে ঘিরে একটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


সোমবার (২৬ জানুয়ারি) মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির প্রধান গেটের মেরামতকাজ চলছে। পাশাপাশি বাড়ির আশপাশও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। হঠাৎ এই তৎপরতা দেখে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি দেশে ফিরছেন সাকিব আল হাসান?


বাড়িতে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, তিনি শুনেছেন সাকিব আল হাসান আসতে পারেন, সে কারণেই প্রধান গেটের মেরামত করা হচ্ছে। তার এই বক্তব্যে স্থানীয় সাকিবভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর হয়তো দেশের মাটিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন টাইগার অলরাউন্ডার।


জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব আল হাসান। তবে তার দেশে ফেরা কিংবা মাগুরায় আসার বিষয়ে নিশ্চিত হতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর

ব্রাজিলের জয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

কবে হতে পারে ব্রাজিল–আর্জেন্টিনার মহাকাব্যিক লড়াই

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতির বিপক্ষে সহজ জয় ব্রাজিলের

আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক, ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

কুনহার জোড়া গোলে ব্রাজিল ৩-০ এগিয়ে

সমালোচনায় পদত্যাগ মেসির বাবার মৃত্যুসংবাদ প্রচার করা সেই উপস্থাপকের