কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

Post Image

লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে দাপুটে জয়ে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে ম্যাচে প্রথম গোল করার পর তার চোখের পানি অনেক সমর্থকের মধ্যেই কৌতূহলের জন্ম দেয়।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেসি জানান, তার আবেগঘন প্রতিক্রিয়ার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না। ৩৮ বছর বয়সী এই তারকা বলেন, ম্যাচের আগে তিনি ব্যক্তিগত জীবনে কিছু কঠিন ও জটিল সময়ের মধ্য দিয়ে গেছেন। খবর এনডিটিভির।

মেসি বলেন, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। আমি কিছু কঠিন দিনের মধ্য দিয়ে গিয়েছি। বিষয়টি পুরোপুরি খেলাধুলার বাইরের ছিল।

তবে তিনি সেই কঠিন সময়ের বিস্তারিত প্রকাশ করতে চাননি। বরং পাশে থাকার জন্য সতীর্থদের এবং আর্জেন্টিনা দলের পুরো প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

তার ভাষায়, পুরো দলের প্রতি আমি কৃতজ্ঞ। আমার সতীর্থরা অনেক চেষ্টা করেছে যাতে আমি ভালো থাকতে পারি।

নিজের বর্তমান ক্যারিয়ার নিয়েও কথা বলেন মেসি। দীর্ঘ সাফল্যময় পথচলার পর এই সময়টিকে তিনি জীবনের বিশেষ এক অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

মেসি বলেন, আমার জীবনে যা কিছু এসেছে, সবকিছু অনুভব করতে পেরে আমি আনন্দিত। এখন যা উপভোগ করছি, সেটাই যেন কেকের ওপরের চেরি। এই অসাধারণ দলের সঙ্গে থাকতে পেরে আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ।

এদিকে দলের পারফরম্যান্স এবং মেসির অবদান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, লিওকে নিয়ে বলার মতো ভাষা আমার নেই। সে অবিশ্বাস্য।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসে নিজের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান। একই সঙ্গে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের অন্যতম হিসেবেও নতুন একটি মাইলফলক স্পর্শ করেন।

আবেগ, অভিজ্ঞতা ও অনন্য নৈপুণ্যের মিশেলে বিশ্বকাপের শুরুতেই আবারও নিজের মহত্ত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি।

সর্বশেষ খবর

‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে’

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

মেসির হ্যাটট্রিক জাদুতে উড়ে গেল আলজেরিয়া

মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

৫ লাখের কেপ ভার্দে বিশ্বকাপে, ২০ কোটির বাংলাদেশ কবে পারবে!

বিশ্বকাপে নেই পাকিস্তান, তবু প্রতিটি গোলে থাকবে তাদের ছোঁয়া

৯০ মিনিটেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার

একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ