এবার আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন শান্ত

Post Image

পাকিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট জয়ের নজির গড়েছে বাংলাদেশ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত ছিলেন পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ব্যাটিং, ফিল্ডিং, অধিনায়কত্ব সব দিক থেকেই তাঁর সেরাটা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও পেয়েছেন পুরস্কার।

ছেলেদের সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং আজ হালনাগাদের পর বাংলাদেশের ক্রিকেটাররা সুখবর পেয়েছেন। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন শান্ত। ক্যারিয়ারসেরা ৬৪৯ রেটিং পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ১০১ ও ৮৭ রানের দুটি ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। সমান ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ২৩ নম্বরে বাবর আজম। হাঁটুর চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি পাকিস্তানের এই তারকা ব্যাটার।

শান্তর মতো মুমিনুল হকও দুই ইনিংসে ফিফটি করেছেন (৯১ ও ৫৬ রান)। দুই ইনিংসেই তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়েছেন শান্ত-মুমিনুল। ১২ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩৫ নম্বরে অবস্থান করছেন মুমিনুল। সমান ৫৯২ রেটিং পয়েন্ট নিয়ে ৩৫ নম্বরে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। দুই ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের ইনিংস খেলেছেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাইজুল ইসলাম-নাহিদ রানারা। ৫ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে রানা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১ উইকেট পাওয়া রানা দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। তাইজুল তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন। মিরপুর টেস্টে তিনি নিয়েছেন ৪ উইকেট। তাইজুল ও রানার রেটিং পয়েন্ট ৭০৪ ও ৩৩২।

মেহেদী হাসান মিরাজ ৬২০ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন। মিরপুর টেস্টে পেয়েছেন ৬ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। দুই, তিন ও চারে থাকা মিচেল স্টার্ক, ম্যাট হেনরি ও প্যাট কামিন্সের রেটিং পয়েন্ট ৮৩৮, ৮৩৬ ও ৮৩২। প্রত্যেকেই এক ধাপ করে এগিয়েছেন।

৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। প্রথম আট নম্বর পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দুই ও তিনে থাকা হ্যারি ব্রুক ও ট্রাভিস হেডের রেটিং পয়েন্ট ৮৫৭ ও ৮৫৩।।

মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে ছিল পাকিস্তান। বাংলাদেশ ছিল পিছিয়ে। গতকাল মিরপুরে ১০৪ রানে জয়ের পর দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এল বাংলাদেশ। শান্তর দলের সফলতার হার ৪৪.৪৪ শতাংশ। অন্যদিকে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। তাদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই