আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

Post Image

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত রেখে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার অনুমতি চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ১১০ জন রোগীর মধ্যে অনেকেই সংকটাপন্ন অবস্থায় আছেন। তাদেরকে তাৎক্ষণিকভাবে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলে তাদের জীবনঝুঁকি বাড়তে পারে।

এর আগে সোমবার (১৫ জুন) হাসপাতালটির নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসার সই করা আবেদনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারের কাছে আপিল করবে। একইসঙ্গে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়, হাসপাতাল প্রাঙ্গণের আধুনিকায়ন, ভেন্টিলেশন ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল কলেজ ভবনে পরিচালিত বেকারি কার্যক্রম বন্ধ করা এবং ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কারসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালে আইসিইউ ও এইচডিইউতে ৯ জন, সিসিইউতে ২ জন, এনআইসিইউতে ৪৩ জন, শিশু ওয়ার্ডে ২৯ জন, গাইনি ও প্রসূতি ওয়ার্ডে ৮ জন, মহিলা সার্জারি ওয়ার্ডে ৬ জন, মহিলা মেডিসিন ওয়ার্ডে ২ জন, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ৩ জন এবং কেবিনে ৮ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানিয়েছে, স্বাস্থ্য অধিদফতরে ইতোমধ্যে রেফার করা রোগীদের চিকিৎসার জন্য ছয়টি হাসপাতালকে নির্দেশনা দিয়েছে। তবে অনেক রোগীর পরিবার আর্থিক ও স্বাস্থ্যগত কারণে তাৎক্ষণিক স্থানান্তরকে কঠিন ও ঝুঁকিপূর্ণ মনে করছেন।

এ অবস্থায় মানবিক বিবেচনায় লাইসেন্স বাতিলের আদেশ কার্যকর স্থগিত রাখা অথবা অন্তত ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত হাসপাতালটি চালু রাখার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে সেবা অব্যাহত থাকলে রোগীদের ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি কমবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

স্পিকারের সঙ্গে ইউএন উইমেন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

আমরা আর জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেব না

বেনজীরকে কি সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরানো যাবে?

আমীরে জামায়াতের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বাধিক পঠিত

এপ্রিলে টানা ৫ দিনের ছুটি মিলতে পারে যেভাবে

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

জাতি গঠনে বেগম জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: জয়

দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী

‘ইনকিলাব জিন্দাবাদ’ কেন ট্রেন্ডে? ফেসবুকে শুরু তুমুল আলোচনা

মধ্যরাতে আসিফ নজরুলের দীর্ঘ স্ট্যাটাস, কী লিখেছেন তিনি

‘সামগ্রিক ফলকে স্বীকৃতি দিচ্ছি’, বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা