জাতি গঠনে বেগম জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: জয়

Post Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জয়। এক শোকবার্তায় তিনি বলেন, জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় জয় বলেন, দেশের এই সংকটময় সময়ে—যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে—ঠিক তখনই বেগম খালেদা জিয়ার চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে একটি বড় প্রভাব ফেলবে। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও বিরাজনীতিকরণের শিকার হলেও খালেদা জিয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন এবং নেতৃত্বের মাধ্যমে রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।

জয় আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশকে স্থিতিশীল করার যে চেষ্টা চলছে, বেগম খালেদা জিয়ার মৃত্যু সেই প্রক্রিয়ায় একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে তিনি মরহুমার পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার জানাজা আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বলে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বেনজীর গ্রেপ্তারে আ.লীগে আতঙ্ক

প্রতিমন্ত্রীর ছেলেদের নামে হলো দুই ইউনিয়নের নাম

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

‘১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক’

সর্বাধিক পঠিত

এপ্রিলে টানা ৫ দিনের ছুটি মিলতে পারে যেভাবে

তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক: আজহারী

১৪ বছর পর পাকিস্তান যাচ্ছে বিমান : প্রথম ফ্লাইটের সব টিকিট শেষ

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

‘ইনকিলাব জিন্দাবাদ’ কেন ট্রেন্ডে? ফেসবুকে শুরু তুমুল আলোচনা

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

জাতি গঠনে বেগম জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: জয়

দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা