স্পিকারের সঙ্গে ইউএন উইমেন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

Post Image

জাতীয় সংসদসহ দেশের সব সেক্টরে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

আজ বুধবার (১৭ জুন) স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের সহযোগী সংগঠন ইউএন উইমেন-এর বাংলাদেশ প্রতিনিধি মিজ গীতাঞ্জলি সিংহ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 

সাক্ষাৎ অনুষ্ঠানে স্পিকার ইউএন উইমেন-এর প্রতিনিধি দলকে জানান বর্তমানে জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব যেভাবে বেড়েছে, তেমনিভাবে রাজনৈতিক দলসহ দেশের সব সেক্টরে নারীদের অংশগ্রহণ বেড়ে চলেছে।

স্পিকার বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরসহ সব ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। জাতীয় সংসদে ৫০ জন সংরক্ষিত আসনে মনোনীত নারী সদস‌্যদের মধ্যে ৪৯ জন বাজেট অধিবেশন থেকে অংশগ্রহণ শুরু করেছেন। ডাক্তার, অর্থনীতিবিদ, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার নারী সংসদ সদস্যরা বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। নারী ও শিশুদের প্রতি যে কোনো সহিংসতা বর্তমান সরকার সর্বোচ্চ সংবেদনশীলতার সঙ্গে দেখছে। এ প্রসঙ্গে স্পিকার আলোচিত শিশু রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার দৃষ্টান্ত তুলে ধরেন।

অসচ্ছল পরিবারের নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহিণীদের মাঝে ফ‌্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড প্রদান ইত‌্যাদি কর্মসূচির কথা তুলে ধরে স্পিকার বলেন, এইসব উন্নয়ন কার্যক্রমের মাধ‌্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চত হবে।

বাংলাদেশের বর্তমান সরকার নারী অধিকার সুরক্ষা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুদের ন‌্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, অর্ন্তভূক্তিমূলক গণতন্ত্র ইত‌্যাদি সূচকে দক্ষিণ এশিয়ায় অনেক দেশ থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে ইউএন উইমেন বাংলাদেশ প্রতিনিধি মিজ গীতাঞ্জলী সিংহ স্পিকারকে অবহিত করেন।

বৈঠকে অন‌্যান‌্যদের মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব‌্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও ইউএন উইমেনের বাংলাদেশ ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিজ নবনিতা সিনহা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি