আমীরে জামায়াতের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Post Image

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমীর ড. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে আজ (বুধবার) বেলা ১১ টায় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের সকল নাগরিকদের জন্য দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেন। এই যুদ্ধে জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতিতেও তিনি শোক প্রকাশ ও নিহত সকলের মাগফিরাত কামনা করেন। 

এসময় যুদ্ধ বিরতি ত্বরান্বিত করার স্বার্থে শান্তি চুক্তি সাক্ষর করায় ইরানকে ধন্যবাদ দেয়া হয় এবং শান্তি আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করা হয়। সেই সাথে এ চুক্তি কার্যকর থাকবে বলে আশা প্রকাশ করা হয়। 

ইরানী রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর মি. এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, ইরান কালচারাল কাউন্সেলর মি. মাহদি মোলারস এবং মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স অফিসার (দোভাষী) মি. মাহফুজুল হক।

অন্যদিকে, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বাংলাদেশীদের জন্য সুখবর দিলো সৌদি, ৪৮ ঘণ্টায় মিলবে ভিসা

বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৫ নদীর পানি, বন্দরে সতর্কসংকেত

নতুন ৩ উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

নবম পে স্কেলে বড় পরিবর্তনের আভাস

একীভূত গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা তুলতে রাষ্ট্রপতিকে বিশেষ অনুমতি

বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি

বৃহত্তর বগুড়াতে হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া, পৈতৃক বাড়িতে কুরআন খতম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক প্রকাশ

প্রশাসনজুড়ে স্থবিরতা, নতুন সরকারের অপেক্ষা

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

১৫ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

মসজিদে নববীর মুয়াজ্জিন শায়খ ফয়সাল নোমানের আর নেই

জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

গভর্নর পরিবর্তন ইস্যুতে জামায়াত আমিরের ক্ষোভ

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির