‘ইনকিলাব জিন্দাবাদ’ কেন ট্রেন্ডে? ফেসবুকে শুরু তুমুল আলোচনা

Post Image


হঠাৎ করেই দুটি শব্দ—‘ইনকিলাব জিন্দাবাদ’—ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে সংসদ সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা গেছে।


শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে তোলপাড় শুরু হয়।


জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে ঘিরে সরগরম ফেসবুক। তিনি সিরাজগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে বলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ইনকিলাব মঞ্চ’—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।”


এ বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।


হাসনাত আবদুল্লাহর পোস্টের মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, ‘মন্ত্রী বললেন ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলা যাবে না। আর তিনি বললেন ‘ইনকিলাব জিন্দাবাদ’। দেখতে যেমন ঘাড়ত্যাড়া, মানুষটাও তেমন ঘাড়ত্যাড়া। লাভ ইউ হাসনাত আবদুল্লাহ।’ এভাবে আরও হাজারো মন্তব্য করেন তার সমর্থকরা।


এ বিষয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদও পোস্ট দেন। তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’ শুনলে ব্লিডিং হয়, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ শুনলে ব্লিডিং হয় না, মাননীয় মন্ত্রী?’


এ ছাড়াও দলটির একাধিক কেন্দ্রীয় নেতা প্রতিবাদী পোস্ট দিয়েছেন। তা ছাড়া আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বেনজীর গ্রেপ্তারে আ.লীগে আতঙ্ক

প্রতিমন্ত্রীর ছেলেদের নামে হলো দুই ইউনিয়নের নাম

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

‘১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক’

রাজধানীর ৩ বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বাধিক পঠিত

তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক: আজহারী

এপ্রিলে টানা ৫ দিনের ছুটি মিলতে পারে যেভাবে

১৪ বছর পর পাকিস্তান যাচ্ছে বিমান : প্রথম ফ্লাইটের সব টিকিট শেষ

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

‘ইনকিলাব জিন্দাবাদ’ কেন ট্রেন্ডে? ফেসবুকে শুরু তুমুল আলোচনা

দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

জাতি গঠনে বেগম জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: জয়