সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুরুত্বপূর্ণ বিষয়ে সাক্ষ্য দিতে তিনি ট্রাইব্যুনালে আসেন।

ডাকসুর ভিপির সঙ্গে রয়েছেন ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

ট্রাইব্যুনালে এসে ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, আমরা আজ আমাদের জুলাই বিপ্লবের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের রক্তাক্ত করেছিল, বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট মাকসুদ কামালের প্রশাসন তাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য দিতে এসেছি।

তিনি বলেন, আপনারা জানেন ২০২৪ সালের ১৫ জুলাই খুনি হাসিনার নির্দেশে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল, বহিরাগত নিয়ে এসে আমাদের ভাইবোনদের মেরে রক্তাক্ত করেছিল।

ডাকসু ভিপি আরও বলেন, আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, সেই হাসপাতালেও যুবলীগের সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী আমাদের ওপর দফায় দফায় হামলা করেছিল। পরে ১৬ জুলাই আমরা যখন শহীদ মিনারে প্রোগ্রাম করছিলাম সেখানে হামলা করেছিল। এরপর ১৭ জুলাই গায়েবানা জানাজা যখন হচ্ছিল সেখানে হামলা করেছিল, পরে ক্যাম্পাস বন্ধ করে দিয়েছিল।

ভিপি সাদিক বলন, তো এই যে খুনি হাসিনার প্রশাসন, যাদের ইন্ধনে আমাদের ভাইবোনদের শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে আজ আমরা সাক্ষী দিতে এসেছি। তো আমরা সাক্ষ্য দেওয়ার পরে বিস্তারিত আপনাদের ব্রিফ করবো।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী