দাবি আসামি সোহেলের দাবি

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

Post Image

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় দায় স্বীকার করলেও এবার হত্যার দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করেছেন প্রধান আসামি সোহেল রানা।

সোমবার বেলা বেলা ১১টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে তোলা হয়। এ সময় আসামি সোহেল রানা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই। সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার।’


সোহেল রানা এ সময় তার ডিএনএ টেস্ট না নিয়ে রিপোর্ট অটোমেটিক লেখা হয়েছে বলেও দাবি করেন। নতুন নাম আসা ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন, মিরপুর ১১ নম্বরে বাড়ি, অনেক টাকাওয়ালা।


এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।


তদন্ত কর্মকর্তা জানান, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।


এদিকে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিচার শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামীকাল মঙ্গলবার।


সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে শুনানি শুরু হয়। পরে তিনি বিচার শুরুর আদেশ দেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

টাঙ্গাইলে সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই

ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠন, সচেতনতা বাড়ানোর নির্দেশ

একযোগে ১৬ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

আ.মী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপি

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জামিন পেলেন সাবেক মেয়র আইভী রহমান

আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসি থেকে বাদ দেওয়া হলো ১৫ কর্মীকে

দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

রামপুরায় ভবনে ঝুলে থাকা যুবককে গুলি, রায় ঘোষণা আজ