সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার আর এস ফাহিম

Post Image

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৯ জুন আসামি ফাহিমকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) এর উপ-পরিদর্শক আমির হামজা। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ রোববার দিন নির্ধারণ করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, এই মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামি আর.এস ফাহিম চৌধুরী একজন সাবেক ছাত্রলীগ নেতা ও অর্থ জোগানদাতা। এই মামলার এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতপরিচয় আসামিরা মিলে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টির এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার জন্য ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রমনা মডেল থানাধীন রমনা পার্কের হোটেল ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন পার্কের ভিতরের অংশে ষড়যন্ত্রমূলক মিটিং করেন। মিটিং চলাকালে সময়ে পুলিশের উপস্থিত টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।ওই ঘটনায় রমনা থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

উল্লেখ্য, গত ২৯ মার্চ বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরে ৩০ মার্চ বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক গুলশান থানায় এক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার আর এস ফাহিম

রামিসা ঘটনার রায় আজ

মেট্রো রেল চলাচলের সময় বাড়ছে

মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২

গুলশানে স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

এবার পল্লবীতে মিলল আরেক নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ,পুলিশের সাথে সংঘর্ষ

সর্বাধিক পঠিত