কিভাবে তুলে নেওয়া হয় জানালেন শিবির নেতা জিসান

Post Image

নিখোঁজ হওয়ার প্রায় এক দিন পর কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে উদ্ধার হন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান।

বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় জিসান জানিয়েছেন, দাউদকান্দি মডেল মসজিদের সামনে থেকে তাকে একটি গাড়িতে তুলে নেওয়া হয়েছিল।

জিসান বলেন, ‘আমি মডেল মসজিদের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় একটি গাড়ি আমার সামনে এসে থামে। এ সময় কয়েকজন আমাকে টান দিয়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে নেয়। এরপর থেকে আমি আর কিছু বলতে পারি না বা মনে করতে পারছি না।’

এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ জুন) রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে জিসানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় শুক্রবার (১২ জুন) সকালে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরিবার জানান, শুক্রবার রাতে লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় জিসানকে উদ্ধার করা হয়। পরে তাকে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

জিসানের বক্তব্য সামনে আসার পর ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। তবে কারা তাকে গাড়িতে তুলেছিল এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাকী  বলেন, জিসানের নিখোঁজ হওয়া এবং উদ্ধারের পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আমরা চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছি বাকিটা দাউদকান্দি থানা দেখবে। ওনারা পরবর্তী কার্যক্রম আইনিভাবে করবে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী বলেন, উদ্ধারের পর জিসান হাসপাতলে চিকিৎসারত আছেন। কয়েকটি সিসিটিভি ক্যামেরায় গাড়ি শনাক্তসহ বাকি আপডেট আগামীকাল সংবাদ সম্মেলনে জানা হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

কিভাবে তুলে নেওয়া হয় জানালেন শিবির নেতা জিসান

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াতে ইসলামী

পুশইন বন্ধের দাবিতে জুড়িতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

পাবনায় ছাত্রলীগ নেতাসহ ১৯ জন গ্রেপ্তার

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে :অর্থমন্ত্রী

আগামীকাল কক্সবাজার সফরে যাচ্ছেন:প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ: মির্জা ফখরুল

সর্বাধিক পঠিত

চাঁদাবাজ, ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেব: হাসনাত আব্দুল্লাহ

ঢাকা দক্ষিণ জামায়াতের ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরকে শোকজ

‘নির্বাচনের ফলাফল ১২ ঘণ্টার মধ্যে না হলে বুঝবো অসৎ উদ্দেশ্য আছে’

শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা হবে: সাদিক কায়েম

এ দেশে সৎ-যোগ্য মানুষের মূল্য নেই: আমির হামজা

বিএনপির গুলশান কার্যালয়ের বাড়ির মালিক তাহের এখন মন্ত্রী

হাদির ওপর হামলা: তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জুমার

মার্কা যা-ই হোক, নির্বাচন করব সরাইল-আশুগঞ্জ থেকেই: রুমিন ফারহানা