ঢাকা দক্ষিণ জামায়াতের ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

Post Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ এলাকার ৬টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ৬ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন।

আজ শনিবার (৩ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে ড. মুহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে হাজী হাফেজ এনায়েত উল্লাহ, ঢাকা-৯ আসনে কবির আহমেদ এবং ঢাকা-১০ আসনে এডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য (ঢাকা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি 

(ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) মোহাম্মদ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) ড. মুহাম্মদ আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা (ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) হাজী হাফেজ এনায়েত উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি (ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) কবির আহমেদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য (ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।

মনোনয়নপত্র যাছাই-বাছাই অনুষ্ঠানে সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের কর্মী-সমর্থক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি : ডা. শফিকুর রহমান

ছাত্রশিবির এর সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

শুক্রবার বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

সর্বাধিক পঠিত

ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ

জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি

চাঁদাবাজ, ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেব: হাসনাত আব্দুল্লাহ

দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ

ওসমান হাদির ঘাতকদের ভারতে প্রবেশের খবর নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ

আসুন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি: জামায়াত আমির

ঢাকা দক্ষিণ জামায়াতের ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা হবে: সাদিক কায়েম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরকে শোকজ