মার্কা যা-ই হোক, নির্বাচন করব সরাইল-আশুগঞ্জ থেকেই: রুমিন ফারহানা

Post Image

দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘আমি যা বলি, আমি তা-ই করি; এইটা ভালো হইলে, ভালোমন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব আমি সরাইল-আশুগঞ্জ থেকেই।’


গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, ‘আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি। সরাইল-আশুগঞ্জকে অন্য রূপ দিতে পারি। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারি। বাকি জীবন আপনাদের পাশে থেকে কাজ করব।

 

ব্যারিস্টার রুমিন বলেন, ‘দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ-উৎসব চলছে, তখন সরাইল-আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থী কে। এটা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক।’ নিজের দলীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত ১৭ বছর আমার কী ভূমিকা ছিল, সেটা আমি বলব না, মানুষজন জানেন।


আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের মানুষ গত ১৫ বছর প্রকৃত ভোট দিতে পারেনি। এখন সরকার দাবি করছে, ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন দেবে। আমরা এ কথায় বিশ্বাস রাখতে চাই। সরকারকে বলতে চাই, নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করুন, ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনুন। ভোটার, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

কিভাবে তুলে নেওয়া হয় জানালেন শিবির নেতা জিসান

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াতে ইসলামী

পুশইন বন্ধের দাবিতে জুড়িতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

পাবনায় ছাত্রলীগ নেতাসহ ১৯ জন গ্রেপ্তার

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে :অর্থমন্ত্রী

আগামীকাল কক্সবাজার সফরে যাচ্ছেন:প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

চাঁদাবাজ, ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেব: হাসনাত আব্দুল্লাহ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরকে শোকজ

ঢাকা দক্ষিণ জামায়াতের ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

‘নির্বাচনের ফলাফল ১২ ঘণ্টার মধ্যে না হলে বুঝবো অসৎ উদ্দেশ্য আছে’

শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা হবে: সাদিক কায়েম

এ দেশে সৎ-যোগ্য মানুষের মূল্য নেই: আমির হামজা

বিএনপির গুলশান কার্যালয়ের বাড়ির মালিক তাহের এখন মন্ত্রী

মার্কা যা-ই হোক, নির্বাচন করব সরাইল-আশুগঞ্জ থেকেই: রুমিন ফারহানা

হাদির ওপর হামলা: তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জুমার