পাবনায় ছাত্রলীগ নেতাসহ ১৯ জন গ্রেপ্তার

Post Image

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ছাত্রলীগ নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) পাবনা পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পাবনার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা সদরে ৫ জন, ঈশ্বরদীতে ৪ জন, ভাঙ্গুড়ায় একজন, ফরিদপুরে ৪ জন, সাঁথিয়ায় একজন, বেড়ায় তিনজন এবং আতাইকুলা থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৫ জনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। অন্যদের বিভিন্ন অপরাধের দায়ে নিয়মিত মামলা দায়ের পর কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারদের মধ্যে ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকও রয়েছে।

এসপি ছুফি উল্লাহ জানান, মাদক, ভেজাল পণ্য ও সব ধরনের অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। পাবনায় যে কোনো ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

‘আমি ডিভোর্সি, তাই আমার কোনো ক্যারেক্টার নেই—এর মানে কী?’

সর্বাধিক পঠিত

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম