জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ধরে বিএনপি সামনে এগিয়ে যাবে : মির্জা ফখরুল

Post Image

জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ধরে বিএনপি সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ মে) দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট সরকার জনগণের কাছে জবাবদিহিতা, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, পরমতসহিষ্ণুতাসহ সব নাগরিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। গণতন্ত্রকে স্থিতিশীল ও স্থায়ী রূপ দেওয়ার জন্য রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।”

‘জাতীয় জীবনের সব সংকট, সংগ্রাম ও বিনির্মাণে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে।’

শনিবার ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালনে বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

জিয়াউর রহমান বর্ণাঢ্য কর্মজীবন তু্লে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, নির্ভীক নির্মোহ রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজ জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। এই মহান জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশি-বিদেশি চক্রান্তকারী শক্তি কখনোই মেনে নিতে পারেনি। ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশবিরোধী চক্র তার বিরুদ্ধে নীলনকশা আঁটতে শুরু করে। এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একজন মহান দেশপ্রেমিককে দেশবাসী হারায়। “

‘তবে চক্রান্তকারীরা যতই চেষ্টা করুক কোনো ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তিনি বিস্মৃত হন না বরং নিজ দেশের জনগণের হৃদয়ে চিরজাগরূক হয়ে অবস্থান করেন। তার সহধর্মিণী আপোশহীন দূরতা নিয়ে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার প্রদর্শিত পথ ধরেই বহুদলীয় গণতন্ত্র, দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন গণতন্ত্র ও দেশবিরোধী শক্তিকে মোকাবিলা করে। নিখাদ দেশপ্রেমিক শহীদ জিয়াকে কখনো তার বিশ্বাস থেকে বিন্দুমাত্র টলানো যায়নি। তিনি সারাজীবন আদর্শকে বুকে ধারণ করে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে গেছেন আধুনিক রাষ্ট্র বিনির্মাণের পথে।’

তিনি বলেন, ‘জনমনে ভয় আর আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘ ১৭ বছর ক্ষমতা আঁকড়ে রেখেছিল। জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে বন্দি করেছিল ফ্যাসিবাদের কারাগারে। গুম, খুন, নির্যাতন ও জুলুম ছিল পতিত ফ্যাসিবাদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র হাতিয়ার।’

‘দেশের সম্পদ বিদেশে পাচার করে এক লুটেরা মাফিয়া অর্থনীতি প্রতিষ্ঠা করেছিল পরাজিত আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী। এমতাবস্থায় অপহৃত গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র, শ্রমিক ও জনতাসহ সব গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনার পতন ঘটায়। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে এখন পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

টুপি কোনো দল বা গোষ্ঠীর নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ধরে বিএনপি সামনে এগিয়ে যাবে : মির্জা ফখরুল

গ্রামগঞ্জের অসংখ্য মসজিদ সংস্কার ও পরিচালনায় বড় অবদান রাখেন প্রবাসীরা

মারা গেলেন টানা সাতবারের নির্বাচিত এমপি দবিরুল ইসলাম

৬ নবজাতক শিশুর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের আহ্বান জামায়াতের

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলায় জামায়াত-শিবির জড়িত

হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত: রাশেদ খাঁন

জামায়াত নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন?

সর্বাধিক পঠিত

জোনায়েদ সাকির স্ত্রীর সম্পদ কোটির ঘরে

আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি: মাসুদ সাঈদী

বিএনপি প্রার্থীর সভায় আ. লীগ নেত্রী বললেন— ১৭ বছর বিএনপি ছিল না, তাই উন্নয়ন হয়নি

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

ফ্যামিলি কার্ড ১০ টাকার চাল দেওয়ার মতো ধাপ্পাবাজি: ডা. শফিকুর রহমান

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করতে চাই : তারেক রহমান

বিএনপির মনোনয়নবঞ্চিত ২ প্রার্থীর স্বজনের পুকুরে বিষ ও বাড়িতে ককটেল হামলা

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

প্রার্থী থাকছেন না এনসিপি নেত্রী মনিরা শারমিন, ফেরত দেবেন টাকা

নির্বাচিত হলে নারীদের নিরাপত্তায় আলাদা বাস সার্ভিস চালু করবেন সালাহউদ্দীন আইউবী