বিএনপি প্রার্থীর সভায় আ. লীগ নেত্রী বললেন— ১৭ বছর বিএনপি ছিল না, তাই উন্নয়ন হয়নি

Post Image

‘ধানের শীষ ১৭ বছর ছিল না, তাই উন্নয়ন হয়নি। এবার মূল্যায়নের সুযোগ এসেছে। মহিলা ভোটার বেশি কিন্তু তারা ইচ্ছামতো ভোট দিতে পারে না। তাদের এই অধিকার নিশ্চিত করতে হবে।

আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে নির্বাচিত করব’— চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি প্রার্থী ও সাবেক এমপি সরওয়ার জামাল নিজামের মতবিনিময় সভায় এসব কথা বলেন উপজেলা মহিলা লীগের নেত্রী বিলকিস আক্তার।

শুধু বিলকিস আক্তারই নয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরো বেশ কয়েকজন নেত্রী মতবিনিময় সভায় মঞ্চে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন জয় বাংলা স্লোগান দিয়ে অরাজকতা সৃষ্টির অভিযোগে করা মামলার আসামি। এ ঘটনায় উপজেলাজুড়ে তুমুল সমালোচনা চলছে।

কেউ কেউ বিলকিস আক্তারের বক্তব্যের ভিডিও ও মঞ্চে আওয়ামী লীগ নেত্রীদের বসে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে করছেন কড়া সমালোচনা।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় নিজ বাড়িতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সরওয়ার জামাল নিজাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ৫৭ নম্বর আসামি ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিলকি চৌধুরী, বারখাইন ইউনিয়ন যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম ও উপজেলা যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক শারমিন হক সেপু মঞ্চে বসে আছেন। আর মঞ্চের নিচে বসে আছেন বিলকিস আক্তার।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, বিএনপি কি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে? ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন দিয়ে মতবিনিময় করতে হবে? এ ছাড়া আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাও ক্ষুব্ধ। তারা বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন রাজনৈতিক সুবিধা ভোগ করা এসব নেত্রীরা নির্বাচনের সময় বিএনপি প্রার্থীর সভায় কিভাবে অংশ নেয় এবং ভোট চায়?

আওয়ামী লীগ নেত্রী হয়ে বিএনপির প্রার্থীর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন, এমন প্রশ্নে সাজিয়া সুলতানা বলেন, মহিলা ইউপি সদস্যের প্রতিনিধি হিসেবে দাওয়াত পেয়েছিলাম। সেখানে যেয়ে দেখি মতবিনিময় সভা। আমার মতো অন্য মহিলা ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বক্তব্য নিতে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি