জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করতে চাই : তারেক রহমান

Post Image

গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, আমরা আগেই বলেছি যে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই। যেটির কাজ হবে ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান হয়েছে এবং বিগত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন-গুমের শিকার হয়েছেন। যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এই মানুষগুলোকে আমরা কীভাবে সহযোগিতা করতে পারি, কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায় সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির ইশতেহার ঘোষণাকালে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, আমাদের একটি পরিকল্পনা রয়েছে তাদের নিয়ে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে, মানুষের প্রয়োজনে আমরা হাসপাতাল তৈরি করব। দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার জন্য আমরা শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করব ইনশাআল্লাহ। আমরা মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করব। ব্রিজ, রাস্তাঘাট ও বড় রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, এই শহীদরা যাতে যুগের পর যুগ… তারা হারিয়ে না যায়, বরং তারা যাতে মানুষের সামনে থাকতে পারে সেজন্য এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো হবে সেগুলো আমরা সেই এলাকার যারা খুন-গুম শহীদ হয়েছেন তাদের নামে আমরা নামকরণ করব।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি